গৌতম মুখোপাধ্যায় : কোলকাতা
প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়।মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।একাধিক শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরেই নিউ টাউনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন এই প্রবীন নেতা। রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
বর্তমানে বেশ কয়েকবছর নান কারনে
রাজনীতির ময়দান থেকেও অনেক দূরে ছিলেন তিনি। তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে দল বদলের পরে গত ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুল। জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। পরে ফের তৃণমূলে যোগ দেন। তবে বিধায়কপদ থেকে ইস্তফা দেননি। ফলে তৃণমূলে যোগ দিলেও মুকুল খাতায় কলমে বিজেপি বিধায়ক হয়েই থেকে গিয়েছিলেন।
তাঁকে বাংলার রাজনীতির চাণক্য বলা হত। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য৷ এক সময়ে তিনিই ছিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। তারপর একে একে রাজ্যসভার সাংসদ, দেশের রেলমন্ত্রী ও জাহাজমন্ত্রীর দায়িত্বও সামলেছেন৷ বহুদিন রাজনীতি থেকে দুরে ছিলেন তিনি।
তার মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া।