গৌতম মুখোপাধ্যায় : এভাবেও ফিরে আসা যায়…১৭ বছর যে বাংলাদেশে পা রাখতে পারেননি, সেই বাংলাদেশেরই প্রধানমন্ত্রী হবেন তারেক?
২০০৮ সালে গ্রেফতারি, জামিন পেতেই চিকিৎসার জন্য দেশ ছেড়েছিলেন। দেশ উথাল-পাতাল হলেও তিনি আর ফেরেননি। প্রায় ১৭ বছর পর অবশেষে বাংলাদেশে পা রাখেন তারেক রহমান।বিগত প্রায় ১৭ বছর ধরে লন্ডনে সপরিবারে ছিলেন তিনি। বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন দূর থেকেই। আর দেশে ফেরার এক মাস কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী পদ যেন তার জন্য অপেক্ষা করছে।
প্রায় সাড়ে তিন যুগ পরে বাংলাদেশে লেখা হতে চলেছে নতুন ইতিহাস। বেসরকারি হিসাব বলছে, প্রায় দুই-তৃতীয়াংশের বেশি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে BNP। সরল হিসাব হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন খালেদা জিয়ার পুত্র ও BNP-র চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। প্রায় ৩৫ বছর পরে কোনও পুরুষের হাতে যেতে চলেছে বাংলাদেশের শাসনের দায়িত্বভার।BNP ইতিমধ্যেই দেড়শোর বেশি আসনে জয়ী হয়েছে।
এবারে বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বেশি হিন্দু প্রার্থী দিয়েছিল বাম দলগুলি।
তবে এবার আওয়ামি লিগকে ছাড়াই ভোট হল বাংলাদেশে।
‘তারেকের নেতৃত্বে শক্তিশালী হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক’, জানালেন BNP-র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল সাড়ে চারটেয় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হয়। প্রাথমিক গণনা থেকে জানা যায় যে, ৩০০ সদস্যের সংসদে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার অনায়াসে অতিক্রম করেছে।
১২ ফেব্রুয়ারি ভোট হয় বাংলাদেশে।ঐতিহাসিক সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ জয় নিশ্চিৎ। প্রায় দুই দশক পর বাংলাদেশের সরকারে শাসক দলের পরিবর্তন হচ্ছে। জয়ের আভাস পেয়েই তারেক তাঁর দলের কর্মী সমর্থকদের শান্ত থাকার বার্তা দিয়েছেন। তাঁর দলের সমর্থকের উদ্দেশ্য অনুরোধ করেছেন কোনো বিজয় মিছিল না করার জন্য।