গৌতম মুখোপাধ্যায়, দিল্লী : ভারতীয় বিচারব্যবস্থা এবং রাজনীতির ইতিহাসে আজ এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত। ভোটার তালিকা থেকে লক্ষাধিক নাম বাদ দেওয়া সংক্রান্ত স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট (SIR) মামলার শুনানিতে আজ সশরীরে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্রেফ মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দীর্ঘ বছর পর আজ তিনি নিজের পুরনো পেশা অর্থাৎ ‘আইনজীবী’র পোশাকে সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
ভারতীয় বিচারব্যবস্থা এবং রাজনীতির ইতিহাসে আজ এক অভাবনীয় মুহূর্তের সাক্ষী হতে চলেছে দেশের সর্বোচ্চ আদালত। ভোটার তালিকা থেকে লক্ষাধিক নাম বাদ দেওয়া সংক্রান্ত স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট (SIR) মামলার শুনানিতে আজ সশরীরে উপস্থিত থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে স্রেফ মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দীর্ঘ বছর পর আজ তিনি নিজের পুরনো পেশা অর্থাৎ ‘আইনজীবী’র পোশাকে সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আসন্ন নির্বাচনের আগে রাজ্যের একটি নির্দিষ্ট অংশের ভোটারদের নাম পরিকল্পিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই মর্মে দায়ের করা মামলায় আজ চূড়ান্ত শুনানি। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নিজে এই মামলার খুঁটিনাটি খতিয়ে দেখেছেন এবং সাংবিধানিক অধিকার রক্ষায় নিজেই সওয়াল করার সিদ্ধান্ত নিয়েছেন।
ভারতের ইতিহাসে এর আগে কোনো ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে আইনজীবী হিসেবে শীর্ষ আদালতে সওয়াল করতে দেখা যায়নি।মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর আদালতের আইনজীবী ছিলেন। দীর্ঘ বিরতির পর আজ ফের সেই ভূমিকায় তাঁকে দেখা যেতে পারে।এই মামলার সমান্তরালে, দিল্লির রাজনৈতিক অলিন্দে আরও একটি খবর উত্তাপ বাড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) বিরুদ্ধে ‘ইমপিচমেন্ট’ বা অভিশংসন প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে।
বিরোধী দলগুলো এই ঘটনাকে ‘রাজনৈতিক চমক’ বলে কটাক্ষ করলেও, তৃণমূল শিবিরের দাবি— সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে এটি একটি প্রতীকী ও জোরালো প্রতিবাদ। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে আজ দিল্লির সুপ্রিম কোর্ট চত্বরে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।