ভারতীয় রেলের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন পালক। দেশের সাধারণ যাত্রীদের দূরপাল্লার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা আমূল বদলে দিতে এবার বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বুধবার লোকসভায় একটি লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেল দেশজুড়ে ২৬০টি নতুন ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেন তৈরির এক উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে।

রেলমন্ত্রী জানান, বর্তমানে সফলভাবে চলা বন্দে ভারত চেয়ার কারের জনপ্রিয়তার ওপর ভিত্তি করেই এই স্লিপার সংস্করণগুলো তৈরি করা হচ্ছে। এই ট্রেনগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো:

এই ট্রেনগুলো ঘণ্টায় ১৮০ কিমি বেগে চলার জন্য ডিজাইন করা হয়েছে, তবে সাধারণত এগুলো ১৬০ কিমি বেগে যাত্রী পরিষেবা দেবে।এতে থাকছে ‘কবচ’ (KAVACH) অ্যান্টি-কলিশন সিস্টেম, যা ট্রেন দুর্ঘটনা রোধে সহায়ক।প্রতিটি কোচে থাকবে অটোমেটিক প্লাগ ডোর, বায়ো-ভ্যাকুয়াম টয়লেট, এবং উন্নত সেন্সর-ভিত্তিক আলো। ওপরের বার্থে ওঠার জন্য মইয়ের ডিজাইনও আধুনিক করা হয়েছে।

চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এবং বেঙ্গালুরুর BEML যৌথভাবে এই স্লিপার রেকের প্রোটোটাইপ বা প্রাথমিক মডেল তৈরির কাজ শুরু করেছে। ধাপে ধাপে এই ২৬০টি রেক উৎপাদন করা হবে। প্রোটোটাইপ তৈরির পর সেগুলোর কড়া নিরাপত্তা পরীক্ষা ও ট্রায়াল রান সফল হলে তবেই সাধারণ যাত্রীদের জন্য কোচগুলো লাইনে নামানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *