২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে আজ ঘরের মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ রাত ৭টায় নীল জার্সিধারীদের প্রতিপক্ষ নামিবিয়া। প্রথম ম্যাচে আমেরিকাকে হারিয়ে দুর্দান্ত সূচনা করা সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল আজ নামছে তাদের জয়ের ছন্দ বজায় রেখে নকআউট পর্বের পথ সুগম করতে।

ভারতীয় সমর্থকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, ভাইরাল ফিভার কাটিয়ে দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহ আজ মাঠে ফিরছেন। গত ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হলেও আজ দিল্লির উইকেটে তার গতির জাদু দেখার অপেক্ষায় ভক্তরা।

তবে ওপেনিং জুটিতে কিছুটা দুশ্চিন্তা রয়ে গেছে। তরুণ তুর্কি অভিষেক শর্মা পেটের সংক্রমণে কিছুটা অসুস্থ থাকায় আজ তার পরিবর্তে সঞ্জু স্যামসনকে ঈশান কিষাণের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

প্রথম ম্যাচে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বুঝিয়ে দিয়েছেন তিনি পূর্ণ ফর্মে আছেন।অরুণ জেটলি স্টেডিয়ামের ছোট বাউন্ডারি এবং ব্যাটার-বান্ধব পিচে আজ বড় রানের পাহাড় দেখার আশা করছে সমর্থকরা।ভারত ও নামিবিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র একবারই (২০২১ বিশ্বকাপ) মুখোমুখি হয়েছে, যেখানে ভারত ৯ উইকেটের বিশাল জয় পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *