গৌতম মুখোপাধ্যায় : ফুটবল হোক বা ক্রিকেট, কলকাতার ইডেন গার্ডেন্স বরাবরই এক জাদুকরী আবহের জন্ম দেয়। কাল শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হচ্ছে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। আর এই বিশ্বযজ্ঞের উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষন হয়ে দাঁড়িয়েছে ঐতিহাসিক ইডেন গার্ডেন্স।

টুর্নামেন্টের প্রথম দিনেই ইডেনের সবুজ গালিচায় মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল: ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডক্যারিবিয়ান শক্তির সামনে লড়াইটা স্কটল্যান্ডের জন্য চ্যালেঞ্জিং হলেও, ইডেনের স্পিন-সহায়ক উইকেটে চমক দেখানোর অপেক্ষায় রয়েছে তারা।

আইসিসির রঙে সেজেছে পুরো স্টেডিয়াম। গ্যালারি থেকে শুরু করে প্রেস বক্স—সবই এখন নতুনের ছোঁয়ায় উজ্জ্বল।টিকিটের জন্য কাউন্টারে উপচে পড়া ভিড় দেখা গেছে। অনলাইনেও অধিকাংশ টিকিট এরই মধ্যে শেষ।বড়দের এই বিশ্বকাপকে কেন্দ্র করে শহরজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কলকাতা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *