
অঙ্কিত সিনহা : কোন্নগর
অবশেষে দুইদিন পরে কানাইপুরের নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার।
কানাইপুর ফাড়ি তে বিক্ষোভ স্থানীয়দের।কেন পরিবারকে দেহ দেখতে দেওয়া হয়নি সেই অভিযোগে ফাঁড়িতে বিক্ষোভ।নিখোঁজ থাকার পর পুলিশের জালে অভিযুক্ত।অবশেষে পুলিশের জালে কানাইপুরে নাবালিকা ধর্ষন ও খুনে অভিযুক্ত অসীম মজুমদার।
ডানকুনির খরিয়াল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।উত্তরপাড়া থানায় নিয়ে যায়।
বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে বারুজীবি নপাড়া এলাকায় ফাঁকা মাঠ থেকে মৃত নাবালিকার দেহ উদ্ধার করলো পুলিশ। স্থানীয়রাই পুলিশ কে খবর দেয়।দেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে চলে যাওয়া হয়। এরপরই
মৃত নাবালিকার মা তার মেয়ের দেহ শনাক্ত করে।দেহ দেখতে পেয়েই হাসপাতালে কান্নায় ভেঙে পরে মৃতের মা।দোষীর কঠোর শাস্তির দাবি করে।পুলিশ ধর্ষনের মামলা রুজু করেছে।গত মঙ্গকবার বিকাল চারটের সময় কানাইপুর কলোনীর বাসিন্দা বিশেষ চাহিদা সম্পন্ন বছর তেরোর নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পড়শি যুবক।তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ সকাল থেকে স্নিফার ডগ নিয়ে এসে এলাকায় তন্নতন্ন করে তল্লাসী করে পুলিশ।
পুকুরে নামানো হয় ডুবুরি।ফেলা হয় জাল।চন্দননগর পুলিশের কমিশনার অমিত পি জাভালগি,ডিসিপি অর্ণব বিশ্বাস,এসিপি আলী রাজা সহ উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান।