InShot 20260205

অঙ্কিত সিনহা : হাসপাতালের বেডে শুয়ে কুকুর,
এমনই দৃশ্য দেখা গেলো হুগলির গৌরহাটি ইএসআই হাসপাতাল, যা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ফের আরও একবার প্রশ্ন উঠে গেলো। হাসপাতালের ওয়ার্ডের ভেতর রোগীদের মাঝেই একটি বেডের ওপর একটি পথ কুকুরকে আরাম করতে দেখা গেছে, ওই মহিলা ওয়ার্ডের একাধিক বেডে চিকিৎসাধীন রয়েছে মহিলারা, সেখানে একটি খালি বেডে কুকুরের উপস্থিতি হাসপাতালের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং প্রশাসনিক নজরদারি নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি করেছে।
এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা কিশন সাও। তাঁর অভিযোগ, হাসপাতাল প্রশাসন প্রায়ই রোগীদের জানিয়ে দেয় যে বেড খালি নেই, অথচ বাস্তবে দেখা যাচ্ছে খালি বেডে কুকুরের আরাম করতে দেখা যাচ্ছে, এটা প্রশাসনের গাফিলতি, যখন রোগী ও তাঁদের পরিজনরা চিকিৎসা ও বেডের জন্য হন্যে হয়ে ঘুরছেন, তখন এমন পরিস্থিতি মানবিক মূল্যবোধ এবং প্রশাসনিক দায়িত্ববোধ নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

তবে এই পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *