1000338393

গত বৃহস্পতিবারের ঘটনা, সন্ধেয় কোন্নগর মাস্টার পাড়ায় একটি বাড়িতে আম গাছে আম পাড়তে যায় কোন্নগর ভাগার এলাকার দুই নাবালক, নাবালকের পরিবারের অভিযোগ গাছে আম পারতে উঠলে স্থানীয় এক টোটোচালক তাকে ধমকায়,
ধমকানোর ভরে গাছ থেকে পরে যায় একটি নাবালক, আর একজন পালিয়ে যায়, সেই সুযোগেই তাকে ধরে ফেলে টোটোচালক,এরপরই শুরু হয় পেরেক লাগানো লাঠি দিয়ে মার। মারের চোটে পাঁজরের হাড় ভেঙে গিয়েছে ঐ নাবালকের, চোখে গুরুতর আঘাত লেগেছে , বহুক্ষণ ধরে ঐ এলাকাতেই অচৈতন্য অবস্থায় পরে ছিল নাবালকটি, খবর পেয়ে কেন্নগর ফাঁড়ির পুলিশ এসে উদ্ধার করে
তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে, তারপর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঐ নাবালক। এই ঘটনাকে কেন্দ্র করে কোন্নগরের মাস্টার পাড়ায় উত্তেজনা ছড়িয়েছে । অভিযুক্ত টোটোচালকের গ্রেপ্তারির দাবিতে পরিবার পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয় উত্তরপাড়া থানাতে।এখনও অধরা অভিযুক্ত।
অন্যদিকে পুলিশি নিস্ক্রিয়তারও অভিযোগ করছে এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *